ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে তামাক চাষ পরিহার ও বিকল্প ফসল উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

admin
নভেম্বর ৫, ২০২৬ ৮:২২ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের তামাক চাষাবাদ পরিহার ও বিকল্প ফসল ভুট্টা সরিষা ও সবজি চাষে উদ্বুদ্ধ করুন শীর্ষক কর্মশালা ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর সকালে ২০২৬- ২৭ অর্থবছরে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে তুলসীরচর ফ্লাড সেন্টারে সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসনীন আখতারের সভাপতিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, অতিরিক্ত উপ-রিচালক দিলরুবা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ দিলরুবা আক্তার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা তামাক চাষ পরিহার করার পাশাপাশি তামাকজাত দ্রব্য পরিহার করার মাধ্যমে সবুজ শস্য হিসেবে ভুট্টা, সরিষা ও শাকসবজি চাষাবাদের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেশেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ও আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
পরে চাষীদের মাঝে বিভিন্ন কৃষি ফসলের বীজ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।