ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ভাঙন রোধে দশানী নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

admin
নভেম্বর ৫, ২০২৬ ১০:৩৪ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন থেকে বালুগ্রামকে রক্ষায় দশানী ব্রিজের নিচে জমে থাকা বালুচর পুন:খনন করে নদীর গতিপথ পুন:রুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২ টায় বালুরগ্রাম এলাকাবাসীর উদ্যোগে দশানী ব্রিজের নিচে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস ছামাদ, জুব্বার আলী, শাহীনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বালুরগ্রাম সংলগ্ন দশানী নদীর তীব্র ভাঙনের ফলে ফসলি জমি, ঘর বাড়ি বিলীন হচ্ছে।
ভাঙনের ফলে দশানী নদীর ওপর নির্মিত দশানী ব্রিজটি হুমকির মুখে পড়েছে।
দশানী নদীর ভাঙনের ফলে দশানী ব্রিজের নিচের পশ্চিম পাশে বালু জমে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে নদীর পূর্ব পাশ দিয়ে পানি যাওয়ায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
তাই বালুরগ্রামকে রক্ষায় অবিলম্বে দশানী নদীর পশ্চিম কিনারায় জমে থাকা বালু খনন করে নদীর গতিপথ পুনঃ রুদ্ধার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।