ঢাকাThursday , ৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের বকশীগঞ্জে কিস্তিতে টিভি কিনে ক্রেতার মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

admin
নভেম্বর ৫, ২০২৬ ১১:৩৩ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের বকশীগঞ্জে কিস্তিতে কেনা টেলিভিশনের মূল্য পরিশোধ চলাকালিন স্টোক করে মৃত্যু বরণ করেন আলী আজম। পরিবারে জন্য নেমে আসে অনিশ্চয়তা। তবে এমন পরিস্থিতি তে বকেয়া কিস্তির বোঝা আর পরিবারের জন্য রাখেনি ওয়ালটন প্লাজা। কিস্তি সুরক্ষা নীতির আওতায় পাওনা টাকা মওকুফের পাশাপাশি আলী আজমের পরিবারকে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা আর্থিক সহয়তা।
বুধবার (৪ নভেম্বর) রাতে পৌর এলাকায সীমারপাড় আনুষ্ঠানিক ভাবে আলী আজমের স্ত্রী রোকসানা আক্তার রোজিনা ও তার পরিবারের সদস্যদের হাতে সহয়তার অর্থ তোলে দেওয়া হয়।
ওয়ালটন প্লাজা সূত্রে জানা গেছে,গত ১০ জুন বকশীগঞ্জ শাখা থেকে কিস্তিতে একটি এলএডি টেলিভিশন কেনেন আলী আজম। এসময় স্ত্রী রোকসানা আক্তার রোজিনাকে নমিনি করেন তিনি।
পরে গত ১৪ অক্টোবর আলী আজমের মৃত্যু হয়। এরপর ওয়ালটনের কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় তাঁর পরিবারের জন্য আর্থিক সহয়তা ব্যবস্থা করা হয়। এরপর ওয়ালটন প্লাজার পক্ষ থেকে সার্বিক খোঁজ খবর নেওয়া হয় একই সঙ্গে টেলিভিশনটি বকেয়া কিস্তিও মওকুফ করে দেওয়া হয়। বকশীগঞ্জে ওয়ালটন প্লাজা ম্যানেজার আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডি.সি.এম মোঃ মনোয়ার হোসেন, আর.সি.এম মোঃ শাহদাত হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে তাঁরা আলী আজমের স্ত্রী রোকসানা আক্তার রোজিনার হাতে সহয়তার নগত অর্থ তুলে দেন।
ওয়ালটন প্লাজার পক্ষ থেকে জানানো হয় কিস্তিতে পণ্য কেনা গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি চালু করা হয়েছে। এ নীতির আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হচ্ছে।
নীতিমালা অনুযায়ী কিস্তি চলমান থাকা অবস্থায় কোনো গ্রাহকের মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে তাঁর পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহয়তা দেওয়া হবে। আর গ্রাহকের পরিবারের কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তার সুযোগ রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যোর অনাদায়ী কিস্তি অর্থ সমন্বয়ের পর অবশিষ্ট সহয়তার টাকা গ্রাহক বা তাঁর পরিবারকে দেএয়া হবে। ওয়ালটন এর সহয়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আলী আজমের স্ত্রী ও তার পরিবারের অন্যন্য সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।