ঢাকাSaturday , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রুহিয়া উপজেলা সেনুয়া ইউনিয়ন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্বাচিত এমপিকে গণসংবর্ধনা

admin
নভেম্বর ৭, ২০২৬ ২:০২ pm
Link Copied!

আহসান হাবিব রুবেল
ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে ৬নং সেনুয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে বর্ণাঢ্য গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে কিসমত চামেশ্বরী ঈদগাহ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গণসংবর্ধনা এবং সেনুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬নং সেনুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরে আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী।
অন্যদিকে, সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অত্র অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার ও স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। রুহিয়া উপজেলার ভূমি মালিকদের দীর্ঘদিনের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী সফিউল আলম এবং রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডি, সদর, ঠাকুরগাঁও।
নবনির্বাচিত সংসদ সদস্যকে কাছে পেয়ে এবং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন কমপ্লেক্স ভবন নির্মিত হলে ইউনিয়নবাসীর নাগরিক সেবা গ্রহণ আরও সহজ ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।