ঢাকাSunday , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎গাইবান্ধার চরাঞ্চলের ৮৫০০ পরিবার পাবে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা

admin
নভেম্বর ৮, ২০২৬ ১১:৪২ am
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

‎গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমানের উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলি-এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর বাস্তবায়নে চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প নামের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি পরিবারকে শর্তহীনভাবে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
‎রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধায় জিইউকের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
‎প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবার এই সহায়তার আওতায় আসবে। সম্পূর্ণ অর্থ দুটি ধাপে প্রদান করা হবে প্রথম ধাপ ৯ হাজার টাকা।
‎দ্বিতীয় ধাপ ৫১ হাজার টাকা।
‎অর্থ খরচের ক্ষেত্রে উপকারভোগী পরিবারগুলোর ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা বা শর্ত রাখা হয়নি। পরিবারগুলো তাদের নিজস্ব প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু ক্রয়, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা বা সম্প্রসারণ, শিক্ষাখাত কিংবা সঞ্চয়ের কাজে এই অর্থ ব্যবহার করতে পারবে। উদ্যোক্তাদের প্রত্যাশা, নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ ব্যবহারের সুযোগ পাওয়ার ফলে চরাঞ্চলের মানুষ দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা অর্জনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারবে।
‎সংবাদ সম্মেলনে জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎সংশ্লিষ্টদের মতে, দুর্যোগ মোকাবিলায় চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়নে এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।