ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাট্টাজোড়ের ৩নংওয়ার্ডে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

admin
নভেম্বর ১২, ২০২৬ ৩:০৩ pm
Link Copied!

মোহাম্মদ গোলাম মোস্তফা
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ এশা উপজেলার বীরগাঁও মধ্যপাড়া এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আদেল ইবন আউয়াল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ সিরাজ ও সেক্রেটারি মো. জিয়াউল হক জিয়াসহ ৩নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামী রাজনীতির গুরুত্ব, আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কর্মীদের দায়িত্ব ও করণীয় তুলে ধরেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।
সমাবেশে উপস্থিত
নেতাকর্মীরা ইসলামী আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।