ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফিরোজ মিয়া’র দিকনির্দেশনায় আ.লীগ কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

admin
নভেম্বর ১৪, ২০২৬ ২:২৭ pm
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী অপতৎপরতা ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া’র দিকনির্দেশনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে শহরের ফৌজদারি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা হয়ে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান আনিছের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন, শহর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল গফুর, নূর ইসলাম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মোতালেব হোসেন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা যুবদলের সদস্য ফরহাদ আহাম্মেদ, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম নিলু, আলতাব হোসেন মন্ডল, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হৃদয়। এই মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া বলেন, বাংলাদেশের জনগণের রক্ত দিয়ে আওয়ামী লীগের হাত রঞ্জিত। সেই শেখ হাসিনা চৌদ্দশ ভাই বোনদেরকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তাকে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তাকে যদি আসতে হয়, তাকে আসামি হয়ে বাংলাদেশে আসতে হবে। চৌদ্দশ বার ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করতে হবে। আমাদের প্রিয় নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত, নিলুফার চৌধুরী মনি ও সিরাজুল হক এবং আগামী দিনে পৌরসভার আকাঙ্ক্ষার প্রতীক জিএস ফিরোজ মিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা যুবদল আপনাদের সাথে আছি, জেলা বিএনপি’র সাথে আছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।