ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর সীমান্তে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন

admin
নভেম্বর ১৪, ২০২৬ ১:৩৩ pm
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ও সার্চলাইট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জামালপুরের ধানুয়া কামালপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে এই কার্যক্রম হাতে নেওয়া হয়।
অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ ও পুশইন ঠেকাতে সহায়ক হিসেবে কাজ করবে এসব সার্চ লাইট। পাশাপাশি সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি করা হবে সিসি টিভি স্থাপনের মাধ্যমে।
জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলার ৭২ কিলোমিটার এলাকা জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই দুই জেলার সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়ন।
যেসব সীমান্তে চোরাচালান ও ঝুঁকিপূর্ণ রয়েছে সেইসব সীমান্তে বসানো হয় সিসিটিভি ক্যামেরা। বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি স্থানে ৩৫টি সিসিটিভি ও ১৭টি সার্চলাইট বসানো হয়।
স্থানীয়রা জানান, ভারত তাদের সীমান্তে সার্চলাইট ও সিসি ক্যামেরা লাগিয়েছেন। তারা তাদের প্রয়োজনে লাইট চালু রাখে এবং বন্ধ রাখে। সুযোগ পেলে মধ্যরাতে লাইট বন্ধ করে মাদক পাচার, চোরাচালান ও পুশইনের চেষ্টা করে। বিজিবির এই উদ্যোগে স্থানীয়রা খুশি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসিটিভি স্থাপন ও সার্চলাইট স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৭টি সার্চ লাইট ও ৩৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় টহল দলের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হবে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, চোরাচালান বন্ধে এসব সার্চলাইট ও ক্যামেরা বসানো হয়েছে। আশাকরি আগের চেয়ে বেশি নজরদারি করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ৭২ কিলোমিটার সীমান্তেই বসানো হবে সিসি ক্যামেরা ও সার্চলাইট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।