ঢাকাSunday , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি দিনাজপুরের হিলিবাসীর প্রাণের দাবি পূরণ

admin
নভেম্বর ১৫, ২০২৬ ১০:০৫ am
Link Copied!

কাওছার আহমেদ
স্টাফ রিপোর্টার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হিলিবাসীর প্রাণের দাবি হিলি রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্যে দিয়ে সেই দাবি পূরন হয়েছে আজ। স্বাধীনতার পরে প্রথম বারের মতো দিনাজপুরের হাকিমপুর হিলি রেলস্টেশনে ঢাকাগামী চিলাহাটি ও ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়েছে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় হিলিবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির মধ্য দিয়ে হিলি রেলস্টেশনে একার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এসময় ট্রেনের যাত্রী,সহকর্মী ও চালককে মিষ্টিমুখ ফুলের শুভেচ্ছা বিনিময় করেন হিলিবাসী।
হিলি রেলস্টেশন সূত্রে জানা যায়, এই স্টেশনের যাত্রীদের দীর্ঘ দিনের দাবি ও রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে গত ২৮ অক্টোবর হিলি স্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় রেলওয়ে কতৃপক্ষ। অনুমোদনের পর আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি শুরু হয়েছে। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ২ঃ৩০ মিনিটে হিলি রেলস্টেশনে যাত্রাবিরতি হওয়ার কথা রয়েছে।
আজকের এই মহেন্দ্রক্ষণ উপলক্ষে হিলি রেলস্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে হচ্ছে দীর্ঘ দিন পরে হিলি রেলস্টেশন যেন প্রাণ ফিরে পেয়েছে।
একজন নারী যাত্রী বলেন, দীর্ঘ দিন পরে হিলি রেলস্টেশন থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যেতে পারতেছি এটা সত্যিই আনন্দের। কারণ এর আগে ঢাকা যাওয়ার জন্য এই আন্তঃনগর ট্রেনের জন্য যেতে হতো বিরামপুর বা জয়পুরহাট স্টেশনে। এতে সময় অপচয়ের পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় থেকে বেচে গেলাম।
অপর একজন পুরুষ যাত্রী বলেন, হিলি রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেনে ঢাকা যাচ্ছি, ছেলের সাথে দেখা করতে এটা যে কি আনন্দের ভাষায় প্রকাশ করতে পারবো না। সবচেয়ে বড় কথা হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেন স্টপেজ হয়েছে এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, উত্তর বঙ্গের দুটি স্টেশন পার্বতীপুর ও হিলি রেলস্টেশন। দীর্ঘ প্রায় শত বছরের এই স্টেশনে আন্তঃনগর ট্রেন কখন দাঁড়ায় নাই। হিলিবাসীর দীর্ঘ দিন আন্দোলনের পরে আমাদের স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় নির্বাচনি প্রতিশ্রুতি পুরন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট রেল মন্ত্রী, রেলওয়ে কতৃপক্ষ আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। সেই সাথে হিলি একটি স্থলবন্দর আমি আশাবাদী আন্তঃনগর ট্রেন স্টপেজের মাধ্যমে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম আরও গতিশীল হবে। আজ প্রমাণিত হলো যোগ্য ব্যক্তিকে ভোট দিলে এলাকার উন্নয়ন হয়।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকা কালীন এই স্টেশনে রাজশাহী ও চিলাহাটিগামী বরেন্দ্র ও তিতুমীর ট্রেনের স্টপেজ হয়েছিল। কালের পরিক্রমায় সেই দুটি ট্রেনের স্টপেজ উঠে গিয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনের আমাদের বর্তমান মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয় বলেছিলেন আমাদের ভোট নির্বাচিত করুন! আমরা হিলিবাসীর প্রাণের দাবি পূরন করে দিবো। সেই কথা মোতাবেক তিন হাজার মানুষের গণস্বাক্ষর সহ মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় আজ সেই দাবি বাস্তবে রুপ নিয়েছে।
এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এ রেলস্টেশনে স্বাধীনতার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না। ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী পাসপোর্টধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ট্রেনে যাতায়াতের জন্য পাশের বিরামপুর অথবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হতো তাঁদের।
নতুন এ যাত্রাবিরতি চালুর ফলে রাজধানী ঢাকার সঙ্গে হিলির সরাসরি রেলের যোগাযোগ আরও সহজ হলো। পাশাপাশি হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য,ইমিগ্রেশন কার্যক্রম ও স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।