ঢাকাMonday , ১৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎গাইবান্ধায় নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি: বিয়ের বয়স ১৮ ও ১৬ করার দাবি

admin
নভেম্বর ১৬, ২০২৬ ১:০৫ pm
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:

‎বয়সসীমা পুনর্বিন্যাস, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ-তালাক নিবন্ধনের আইনি জটিলতা নিরসন এবং পেশাগত সুরক্ষা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে গাইবান্ধায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা।
‎সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
‎সংগঠনের জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত এই স্মারকলিপিতে পেশাগত নানা বঞ্চনা ও দাবি তুলে ধরা হয়।
‎সামাজিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এনে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৬ বছর নির্ধারণ করা।
‎হলফনামা নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাক সম্পন্ন করার প্রক্রিয়া বন্ধ করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে বাড়ানো।
২০০৯ সালের বিধিমালা অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র বা কাজের এলাকা অপরিবর্তিত রাখা। এছাড়া অবসরের বয়সসীমা ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতার সুব্যবস্থা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার পরিবর্তে পুত্রকে সরাসরি নিয়োগ দেওয়ার বিধান চালু করা।
‎নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের অহেতুক হয়রানি বন্ধ করা।
‎গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নিকাহ রেজিস্ট্রার ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।