ঢাকাMonday , ১৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় যুবকের গোপনাঙ্গ গায়েবের অভিযোগ, তান্ত্রিক অবরুদ্ধ

admin
নভেম্বর ১৬, ২০২৬ ১০:২৯ am
Link Copied!

মির্জা গোলাম হাফিজ
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মন্ত্র পড়ে এক যুবকের গোপনাঙ্গ গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে কথিত এক তান্ত্রিকের বিরুদ্ধে। পরে আবারও মন্ত্র পড়ে তা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও কথিত ওই তান্ত্রিক তা করতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের।
‎এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁকে আটকে রাখেন এলাকাবাসী। অদ্ভুত এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার এক কথিত তান্ত্রিক পূর্ব ফরিদপুর এলাকায় যান। সেখানে এক যুবকের বিশেষ অঙ্গ মন্ত্রের মাধ্যমে গায়েব করে দেওয়ার দাবি করেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়।
‎একপর্যায়ে কথিত ওই তান্ত্রিকের কাছে মন্ত্রের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। তবে অভিযোগ অনুযায়ী, একাধিকবার চেষ্টা করেও তা করতে পারেননি তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখেন।
‎তবে মন্ত্রের মাধ্যমে মানুষের শরীরের কোনো অঙ্গ গায়েব করা কিংবা ফিরিয়ে দেওয়ার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে ঘটনাটির প্রকৃত কারণ ও সত্যতা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। ‎এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পলাশবাড়ী থানা-পুলিশ।
ঘটনার বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ‘পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানার চেষ্টা করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
‎সব মিলিয়ে, মন্ত্রের মাধ্যমে অঙ্গ গায়েবের অবিশ্বাস্য এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজন যথাযথ অনুসন্ধান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।