ঢাকাMonday , ১৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বদলে গেল এক থানার নাম

admin
নভেম্বর ১৬, ২০২৬ ২:০৭ pm
Link Copied!

এনামুল হক এনাম
ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দিয়েছে সরকার। নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে থানাটির নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন থানা ও পৌরসভা গঠন, থানার নাম পরিবর্তন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন।
নিকার সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান পাগলা থানার নাম পরিবর্তন করা হবে। ফলে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে থানাটির নতুন নাম হবে দক্ষিণ গফরগাঁও থানা।
এ-সংক্রান্ত প্রস্তাবের উদ্যোগী মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশাসনিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা ও থানার নামের মধ্যে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবটি নিকারে উপস্থাপন করা হয়।
একই সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন দুটি পৌরসভা গঠন এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।