মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধ করে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে এসেছে স্থানীয় সচেতন তরুণ ও যুব সমাজ। সোমবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৭ নং ভুমিরখীল আয়োজিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ নুরুল আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) বেলায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিলাল উদ্দিন আহমেদ, এসময় আরো উপস্থিত ছিলেন বিএপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোহাম্মদ আলমগীর চৌধুরী, মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী, মো: সেলিম উল্লাহ চৌধুরী, প্রফেসর মুহাম্মদ আব্দুল আজিজ, মো: এম রফিকুল ইসলাম, খালেদ চৌধুরী রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি বেলায়েত হোসেন বলেন মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, বরং এ ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন, তিনি আরও বলেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকটি ইউনিয়ন ও এলাকা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদক ও সন্ত্রাস নির্মূলে বড় ধরনের সফলতা আসবে। কেবল পুলিশের একার পক্ষে সমাজ থেকে এই ব্যাধি পুরোপুরি দূর করা সম্ভব নয় এর জন্য পরিবার, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।
এসময় ৭ নং ওয়ার্ড ভুমিরখীল মাদক নির্মোল কমিটির সদস্য হাজী শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মেম্বার, নুরুল আজিম মেম্বার, নুরুল কবির,শাহেদুর রহমান শাহেদ, ক্বারী সাইফুল্লাহ, খালেদ মুশারফ, ইমরান হোসেন মান্না, মোহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ।
তাদের এই মহতী উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা তরুণদের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
