ঢাকাTuesday , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

‎একটি দলের পলাতক নেত্রী বিদেশে বসে দেশের জ্বালাপোড়াও নির্দেশ দিচ্ছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

admin
নভেম্বর ১৭, ২০২৬ ৬:২৯ pm
Link Copied!

কাওছার আহমেদ,
স্টাফ রিপোর্টার।

‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের পলাতক নেতার নির্দেশ দেশে অরাজকতা চালানো হচ্ছে। এসব সন্ত্রাসী পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিষয়টি দেশ ও দেশের বাইরের মানুষ দেখছে। ‌জাতিসংঘ ইতোমধ্যে এই অরাজকতা এবং আগুন সন্ত্রাস নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা এই বিষয়টি জানতে চেয়েছে।
‎আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফরিদপুর সার্কিট হাউসে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
‎শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাক খাতকে অস্থির করার জন্য পতিত ফ্যাসিবাদীরা উঠেপড়ে লেগেছে। দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, তখন তারা সেই পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দেশের অর্থনীতি ধ্বংস করতে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, পুনরায় সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার রয়েছে।
‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের প্রতি ফ্যাসিস্টদের কোনো দায়বদ্ধতা ও ভালোবাসা নেই। কারণ, তারা গত ১৭ বছরে সব গণতান্ত্রিক, আর্থিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।
‎আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় গোপালগঞ্জ ১আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, জেলা প্রশাসক মো. মাজারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।