ঢাকাWednesday , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ইয়াবা সহ পুলিশ সদস্যসহ তিন মাদক কারবাবি গ্রেপ্তার

admin
নভেম্বর ১৮, ২০২৬ ৩:৩৫ pm
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে ৪শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ সদস্য ও তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামালপুর পৌর শহরের খুপিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ কনস্টেবল মো: সাব্বির হোসেন, শেরপুর জেলার চরপক্ষিমারী ডাকপাড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে রমজান মিয়া ও জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে সুলতান মাহমুদ।
পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই আসাদুজ্জামান ও এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল খুপিবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ কনস্টেবল সাব্বির হোসেনসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ৪শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাবিক বলেন, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন জামালপুর পুুলিশ লাইনে কর্মরত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।