কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার বাউশী ঋষিপাড়া গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে পৌর এলাকার বাউশী ঋষি পাড়া সংলগ্ন বাউশী-কেন্দুয়া প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘মাদক নির্মূল সমাজ চাই’, ‘মাদককে না বলুন’ ও ‘শান্তিতে থাকতে চাই’ স্লোগান লেখা ছিল। ব্যানারে দাবি করা হয়, বাউশী ঋষিপাড়ায় দীর্ঘদিন ধরে ৩/৪টি পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন উড়তি বয়সের ছেলেদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। বিষয়টি নিয়ে একাধীকবার গ্রাম্য সালিশ হলেও তারা উপস্থিত হয়নি। এর প্রতিবাদে বাউশী ঋষিপাড়া ও সচেতন এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাউশী ঋষিপাড়া সভাপতি শ্রী লক্ষী ঋষি, নির্মল ঋষি, কমল ঋষি, ললিতা রানী, রবি ঋষি, ননি দাস গোপাল, ঝর্না রানী, শ্যামল, আকাশ, বুদু, চন্দন, বিকাশ ও নিতাই। বক্তারা এলাকায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
