ঢাকাFriday , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার

admin
নভেম্বর ২০, ২০২৬ ৬:৪৬ pm
Link Copied!

মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মধ্যবর্তী সীমান্ত এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া এবং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি পচে-গলে যাওয়ায় আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয় বাসিন্দারা। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তি খাল-বিলে সাপ, ব্যাঙ কিংবা কুচে শিকার করতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে তলিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।