ঢাকাFriday , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সরফভাটা উইনার তরুণ সমাজের ব্যবস্থাপনায় হযরত আবু বক্কর ছিদ্দিক(রাঃ) এর ওফাত দিবস উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

admin
নভেম্বর ২০, ২০২৬ ৪:০৮ pm
Link Copied!

মুহাম্মদ ওসমান গনি
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আসকর আলী রোড সংলগ্ন উইনার তরুণ সমাজের মাঠে বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) বাদে মাগরিব হতে ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর হযরত আবু বক্কর ছিদ্দিক(রাঃ) এর পবিত্র ওফাত দিবস উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক সৈয়দ মাওলানা মুহাম্মদ খাইরুল আমিন চিশতী (মঃজিঃআঃ)। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াতের পর নাত খাঁ পরিবেশন করেন মুহাম্মদ ওমর ফারুক ইরান কাদেরী ও কাজী মুহাম্মদ জুবায়ের কাদেরী। তাদের সুললিত কণ্ঠে নাত পরিবেশনায় মাহফিল প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
এরপর প্রধান আলোচক তার আলোচনায় হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) এর জীবনী, ঈমান, সত্যবাদিতা, ত্যাগ ও ইসলামের জন্য তার অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ছিলেন রাসূল (সাঃ) এর সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী ও প্রথম খলিফা। তাঁর জীবন থেকে সততা, আমানতদারি, ত্যাগ ও ঐক্যের শিক্ষা নিয়ে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, যুব সমাজ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।