ঢাকাSaturday , ২১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে নির্মাণাধীন ভবন থেকে ৩টি ককটেল ও ৩টি পেট্রোলবোমা উদ্ধার

admin
নভেম্বর ২১, ২০২৬ ২:৪৮ pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,
মোঃ ইউনুস আলী;

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটাসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) ভোররাতে এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল ধাপেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটাসংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে তল্লাশি চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমার সন্ধান পায় আভিযানিক দলটি।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে উদ্ধার করা তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা জব্দ করেন।
পরবর্তীতে উদ্ধার করা বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে এসআরবি-১৩-এর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।