ঢাকাSaturday , ২১ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি

admin
নভেম্বর ২১, ২০২৬ ২:৫৪ pm
Link Copied!

মোঃ নুহু ইসলাম
স্টাফ রিপোর্টার পটুয়াখালী

পটুয়াখালীর উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রভাবে গত চার দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। অব্যাহত বৃষ্টি ও শীতের অনুভূতি বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর কলাপাড়ায় ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টি ও শীতল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষ। অনেকেরই দৈনন্দিন আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে, টানা বৃষ্টিতে কৃষকদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। জমিতে থাকা আধাপাকা আমন ধান অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। পাশাপাশি শীতকালীন সবজির ক্ষেতেও জলাবদ্ধতা ও অতিরিক্ত বৃষ্টির পানিতে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতিতে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে কৃষক ও নিম্ন আয়ের মানুষ দ্রুত বৃষ্টিপাত বন্ধ হয়ে আবহাওয়ার উন্নতি হওয়ার প্রত্যাশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।