কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের বকুলতলায় বিক্ষোভ মিছিল পূর্বক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী দল নেতা শিমুল আহাম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, ভারতের তাবিদারী বাংলাদেশের জনগণ আর চায় না। এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের শাসন আর দেখতে চায় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। আপনাদের একটি কথা পরিষ্কার অর্থে বলতে চাই। জামালপুরের মাটিতে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। আপনারা নৈরাজ্য চালাবেন আর আমরা বসে বসে দেখব।
তিনি আরও বলেন, আমরা জিয়াউর রহমানের সৈনিক। আগামী দিনে এই রাজপথে আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মির্জা আজম, ফারুক আহমেদ চৌধুরী, বাকি বিল্লাহ, ছানোয়ার হোসেন ছানু ও বিজন কুমার চন্দ তারা সোশ্যাল মিডিয়াতে বলে গোপালগঞ্জের মতো জামালপুরে তারা নৈরাজ্য করবে। এটা একটা হাস্যকর বিষয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছেন, একই ভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তাদের প্রতিহত করা হবে। জামালপুরের মাটিতে মির্জা আজম গংদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।
জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কেএম নওশাদ আলী শাহীন, বিএনপি নেতা আবুল হাসেম খান, জেলা শ্রমিক দল নেতা মিজানুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল জলিল, মোখলেছুর রহমান মুক্তা, জুলহাস সরদার, স্বপন সওদাগর, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, মুর্শেদ আলম, আশিক রায়হান পারভেজ, বুলবুল আহাম্মেদ হৃদয়, জেলা ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রাজা প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোজামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মো. আলমগীর, জামালপুর।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের বকুলতলায় বিক্ষোভ মিছিল পূর্বক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী দল নেতা শিমুল আহাম্মেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমেদ বলেন, ভারতের তাবিদারী বাংলাদেশের জনগণ আর চায় না। এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের শাসন আর দেখতে চায় না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। আপনাদের একটি কথা পরিষ্কার অর্থে বলতে চাই। জামালপুরের মাটিতে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। আপনারা নৈরাজ্য চালাবেন আর আমরা বসে বসে দেখব।
তিনি আরও বলেন, আমরা জিয়াউর রহমানের সৈনিক। আগামী দিনে এই রাজপথে আপনাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। মির্জা আজম, ফারুক আহমেদ চৌধুরী, বাকি বিল্লাহ, ছানোয়ার হোসেন ছানু ও বিজন কুমার চন্দ তারা সোশ্যাল মিডিয়াতে বলে গোপালগঞ্জের মতো জামালপুরে তারা নৈরাজ্য করবে। এটা একটা হাস্যকর বিষয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে যেভাবে হটিয়েছেন। একই ভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে তাদের প্রতিহত করা হবে। জামালপুরের মাটিতে মির্জা আজম গংদের আর রাজনীতি করতে দেওয়া হবে না।
জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কেএম নওশাদ আলী শাহীন, বিএনপি নেতা আবুল হাসেম খান, জেলা শ্রমিক দল নেতা মিজানুর রহমান, হারুন অর রশিদ, আব্দুল জলিল, মোখলেছুর রহমান মুক্তা, জুলহাস সরদার, স্বপন সওদাগর, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, মুর্শেদ আলম, আশিক রায়হান পারভেজ, বুলবুল আহাম্মেদ হৃদয়, জেলা ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রাজা প্রমুখ।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
