ঢাকাTuesday , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে বেকারিতে পটাশিয়াম ব্রোমেট ও অস্বাস্থ্যকর পরিবেশ, ৩০ হাজার টাকা জরিমানা

admin
নভেম্বর ২৪, ২০২৬ ৭:০৪ pm
Link Copied!

মোঃ জামিল
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ।

​সুনামগঞ্জের ছাতকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পাউরুটিতে ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে ‘মেসার্স ঢাকা রয়েল বেকারী’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​মঙ্গলবার (২৪ নভেম্বর) ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
​অভিযান সূত্রে জানা যায়, বেকারীটির সামগ্রিক পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর ছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত পাউরুটিতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ও ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া খাদ্যপণ্য সংরক্ষণে কালিযুক্ত কাগজ ব্যবহার এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার মতো অনিয়মও ধরা পড়ে।
​এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী বেকারির ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সুনামগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শরীফ উদ্দীন, জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।