কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন (বিকেডিএ) এর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে বকশীগঞ্জ উপজেলার ১০ টি কেজি স্কুলের প্লে থেকে ৮ম শ্রেণির ৪৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
২ ঘণ্টাব্যাপী চলা এই পরীক্ষায় বিকেডিএ বিভাগীয় পরীক্ষা সমন্বয়ক কামাল পাশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বিকেডিএ এর উপজেলা সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক পাপুল হাসান, জাকিউল হক সোহেল, মির্জা আমির পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন।
কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন
এর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন কারী শিক্ষার্থীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
