মোঃশরীফ হোসাইন।
চাঁদপুর জেলা প্রতিনিধি।
মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা বিএনপি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মহান ৭ নভেম্বরের তাৎপর্যবিষয়ক ৫০০ শব্দের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
কর্মসূচি অনুযায়ী, আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সুবিধাজনক সময়ে ৫০০ শব্দের মধ্যে এ রচনা প্রতিযোগিতা আয়োজন করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রচনা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে।
পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নেতৃত্বে অংশগ্রহণকারীদের রচনা যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করবে। নির্বাচিত তিন প্রতিযোগীর নাম, রচনার কপি, মোবাইল নম্বর ও এক কপি ছবি আগামী ৪ নভেম্বর (বুধবার) এর মধ্যে মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে গঠিত রচনা উপকমিটির কাছে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিযোগিতা-সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তথ্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি কতৃক গঠিত রচনা প্রতিযোগিতার উপ-কমিটির বিচারক দ্বারা যাচাই-বাছাই করে প্রথম ১০ জন প্রতিযোগীকে পুরুস্কৃত করা হবে।
প্রতিযোগিতা ও তথ্য জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে রচনা প্রকিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য সচিব ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদস্য ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিসান আহমেদ (০১৮৭৩১৬১৫১৬) এবং রাজিব খানের (০১৯২৮৭০৫৫১৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
