ঢাকাWednesday , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
অক্টোবর ২৮, ২০২৬ ৯:১৯ am
Link Copied!

মোহাম্মদ গোলাম মোস্তফা
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
২৮ অক্টোবর (বুধবার) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ” হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য বিষয় নিয়ে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার প্রদর্শন করা হয়।
হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুর রহমান, উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার রাজু, পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।