ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর।
কৃষি বিশ্ব বিদ্যালয় শরীয়তপুরের ডামুড্যায় নেওয়ার প্রতিবাদে ও শরীয়তপুর জেলা সদরের পূর্ব নির্ধারিত স্থানে প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুরের সর্বস্তরের মানুষ ।
২৮ অক্টোবর বুধবার সকাল ১০টায়
শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টি শরীয়তপুর সদর উপজেলা কমপ্লেক্স চত্ত্বর থেকে শুরু হয়ে শরীয়তপুর ঢাকা সড়কে ৩িন কিলোমিটার সহ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয় ।
বিক্ষোভ সমাবেশে শরীয়তপুর সদর উপজেলা, নড়িয়া উপজেলা জাজিরা উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক, বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, আইনজীবী ও সাংবাদিক, শ্রমজীবী মানুষ সহ নানা শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন কারীরা কৃষি বিশ্ব বিদ্যালয়টি জেলা সদরে প্রতিষ্ঠার দাবি তুলে শরীয়তপুর জেলা শহরকে কয়েক ঘন্টার জন্য মিছিলের নগরীতে পরিনত করেন ।
সমাবেশে কৃষি বিশ্ব বিদ্যালয় শরীয়তপুরের জেলা সদরে প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এর হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেন বক্তারা ।
নেতৃত্ব প্রদানকারী শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ
টিপু মাদবর আগামি সোমবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনয়ী সম্মান পূর্বক হস্তক্ষেপ কামনা করেন। তিনি প্রধানমন্ত্রীকর্তৃক কর্তৃক জেলা সদরে প্রতিষ্ঠা করার ঘোষনার অনুরোধ জানান। সোমবারের মধ্যে ঘোষনা না হ়লে লাগাতার আন্দোলনের কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার থেকে আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন তিনি ।
তিনি বলেন পদ্মা থেকে শরীয়তপুর আসার জন্য হাইওয়ে সড়কের পাশে সদর উপজেলার কোটাপাড়া নশাসন এলাকায় কৃষি বিম্ব বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবটিই যথার্থ উত্তম। উক্ত স্থানকে বাদ দিয়ে ষড়যন্ত্র করে ডামুড্ডা উপজেলা পূর্ব ডামুড্ডা গেসাইর হাটের কোদালপুরের পাশে কৃষি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার চেষা চালাচ্ছেন হুইপ শরীয়তপুর ৩ আসনের সংসদ সদ্য মিয়া নুর উদ্দীন আহমেদ অপু । এর আগেও আওয়ামীলীগ আমলে একাধিক সরকারী প্রতিষ্ঠান ডামুড্ডায় করা হয়েছে । আজ সেগুলো থেকে সফল ফলাফল ও সুবিধা আসছে না । সে প্রতিষ্ঠানগুলো দেশের উপকারে আসছে না। এই কৃষি বিশ্ব বিদ্যালয় যদি ডামুড্ডায় করা হয় তাহলে যোগাযোগ, নিরাপত্তা ও আবাসনের অভাবে সুযোগ সৃষ্টি করবে না। বরং দেশের ও জনগণের স্বার্থে কোন কাজেই আসবে না । তাই দ্রুত মত পরিবর্তন করে শরীয়তপুর জেলা সদরেই কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। তবেই এই বিশ্ব বিদ্যালয় থেকে বিশ্বমানের কৃষিবিদ গড়ে উঠবে ।
বিক্ষোভে অংশগ্রহনকারী দলমত নির্বিশেষে শরীয়তপুরের সাধারণ মানুষও বিভিন্ন স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থীরাও জেলা শহরে কৃষি বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। নচেৎ লাগাতার আন্দোলনের ডাক দিবে বলে হুমকি দিয়েছে শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের ঐক্য ফোরাম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বিএনপি নেতা মোঃ মাহবুব মোর্শেদ টিপু মাদবর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও শরীয়তপুর সচেতন নাগরিক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক তাহসিনা বেগমের মাধ্যমে প্রধান মন্ত্রী তারেক রহমানের বরাবর কৃষি বিশ্ব বিদ্যালয় শরীয়তপুর সদরে করার দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।
এব্যাপারে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম কেমারার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ কৃষি বিশ্ব বিদ্যালয় জেলা সদরে প্রতিষ্ঠার দাবিতে তার কাছে যে স্মারক লিপি জমা দিয়েছেন তা তিনি দ্রুত সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে সরকারী বিদি মোতাবেক প্রেরণ করিবেন।
