ঢাকাWednesday , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

admin
অক্টোবর ২৮, ২০২৬ ১২:৫৬ pm
Link Copied!

মোজাহিদুল ইসলাম খালেদ
বিশেষ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে। চিকিৎসকদের দায়িত্বে অবহেলা, নির্ধারিত সময়ে চেম্বারে না পাওয়া লাইনে দাঁড়ানো রোগী রেখে ডাক্তার চলে যাওয় নাস্তা করতে৷
নিম্নমানের ওষুধ সরবরাহের অভিযোগ, অপরিচ্ছন্ন বেড ও হাসপাতালজুড়ে দালালদের দৌরাত্ম্যে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
অভিযোগ রয়েছে, অনেক সময় নির্ধারিত সময়ে চিকিৎসকদের না পাওয়ায় রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। অন্যদিকে, হাসপাতালের বেড ও আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পাশাপাশি দালালদের তৎপরতায় রোগী ও স্বজনদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এসব সমস্যা দেখভাল ও সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরকারি হাসপাতালে মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার কথা থাকলেও বাস্তব পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সেবাপ্রত্যাশীরা।
এ অবস্থায় হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা, ওষুধের মান ও সরবরাহ যাচাই, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।