মোঃ ফারুক মিয়া
বিশেষ প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে অনলাইন প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার দুরমুট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার কলাবাধা এলাকার তানজিদ হোসেন (২৯) ও ফাহাদ আকন্দ (২৩)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল দুরমুট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মানিক নামের এক ব্যক্তির বিকাশের দোকানের সামনে থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
