ঢাকাWednesday , ২৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে উন্মুক্ত জলাশয় ঘিরে মাছ চাষের অভিযোগ

admin
অক্টোবর ২৮, ২০২৬ ১:৫৪ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের মাদারগঞ্জে অনুমতি ছাড়াই উন্মুক্ত জলাশয়ে ঘের দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে ইন্তেজ আলী (৪৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এতে জলাশয়টি সাধারণ মানুষের ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় জমির মালিকরা। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাংলা বাঁধের মাথায় কাঠের সেতুর পূর্ব পাশে জলাশয়ের দুই দিকে বাঁশের খুটি বেঁধে জাল দিয়ে ঘের দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাধা দেওয়ার পরও সেখানে মাছ চাষ অব্যাহত রয়েছে।
জলাশয়-সংলগ্ন জমির মালিক মোহাম্মদ আলী, রবিউল ও সামিউল জানান, দীর্ঘদিন ধরে কৃষক ও স্থানীয়রা জলাশয়টি বিভিন্ন কাজে ব্যবহার করে আসছেন। এটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা চান তাঁরা।
অভিযোগের বিষয়ে ইন্তেজ আলী অনুমতি ছাড়াই মাছ চাষের কথা স্বীকার করে বলেন, অনুমতি না পেলে জাল ও খুঁটি সরিয়ে নেবেন।
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান বলেন, উন্মুক্ত জলাশয় ঘের দিয়ে মাছ চাষ করা ঠিক নয়। তাঁর দপ্তর থেকে জলাশয়টি কাউকে লিজ দেওয়া হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।