কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুর জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে পুলিশ লাইন’স ড্রিলশেডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।এতে অভিবাদন গ্রহণ ও কিট পরিদর্শন করেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, পুলিশ লাইন’সের আরআই শওকত আলী, আরওআই নজরুল ইসলামসহ ওসি সি-স্টোর—ডি-স্টোর ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
এসময় পুলিশের মান ও পেশাদারিত্ব বজায় রেখে সর্বোচ্চ সেবার মানসিকতায় কাজ করার ওপর পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন গুরুত্বারোপ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
