ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শরীয়তপুরের চিকন্দী সরফ আলী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫ দশমিক ৮৮ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১ জন। অকৃতকার্য হয়েছে ১৭ জন। প্রতিষ্ঠানটি থেকে এবার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১ জন উত্তীর্ণ হয়েছে এবং বাকি ১৭ জন অকৃতকার্য হয়েছে। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির মানবিক বিভাগ থেকে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ জন পাস করেছে। এতে প্রতিষ্ঠানটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির এমন ফলাফল স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
