কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
অভয়নগর, ৩১ অক্টোবর:
তৃণমূলের সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে পথচলা ‘জাতীয় দৈনিক অভয়নগর’ পত্রিকার গৌরবময় ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে পত্রিকার ক্রাইম রিপোর্টার রাশেদ মাহমুদ কে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নিয়েছেন পত্রিকার সুযোগ্য সম্পাদক মো. শাহীন।
অনুষ্ঠানে সম্পাদক শাহীন বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে ক্রাইম রিপোর্টার রাশেদ মাহমুদ সহ আমাদের পুরো টিম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এই পথচলাকে আরও বেগবান করতে এবং অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে এই সম্মাননা ও শুভেচ্ছা।”
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে ক্রাইম রিপোর্টার রাশেদ মাহমুদ বলেন, “দৈনিক অভয়নগর পত্রিকার সাথে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পেরে আমি আনন্দিত। আগামী দিনেও সমাজের অপরাধ চিত্র নির্ভীকভাবে তুলে ধরতে আমি বদ্ধপরিকর।”
এ সময় পত্রিকার অন্যান্য সংবাদকর্মী, স্থানীয় সুধীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কেক কাটা এবং আলোচনা সভা শেষে এক চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এরপর মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সার্বিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।
