ঢাকাMonday , ২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তর থানা পুলিশের অভিযানে চার বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার

admin
নভেম্বর ২, ২০২৬ ১:২৭ pm
Link Copied!

মোঃ শরীফ হোসাইন,
চাঁদপুর জেলা প্রতিনিধি।

চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূরের সার্বিক তত্ত্বাবধানে এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ জনাব মানস বড়ুয়ার নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ ০৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামি দেলোয়ার শিকদারকে (৬৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মতলব উত্তর থানার ফরাজীকান্দি ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের উত্তর সরদারকান্দি গ্রামের শিকদার বাড়ির মৃত ইদ্রিছ আলীর ছেলে।
গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখে ভিকটিম আসামির বাড়িতে টিভিতে কার্টুন দেখতে যায়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও ভিকটিম বাড়িতে ফিরে না আসায় তার মা আসামির বাড়িতে গিয়ে দেখেন, মেয়ে কান্নাকাটি করছে এবং হাঁটতে পারছে না। তখন তিনি ভিকটিমকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরবর্তীতে মা জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম ঘটনার বিস্তারিত তাকে জানায়।
বিষয়টি মতলব উত্তর থানা পুলিশের গোচরীভূত হলে থানা পুলিশের একটি অভিযানিক দল ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর সরদারকান্দি এলাকায় অভিযান চালিয়ে আসামি দেলোয়ার শিকদারকে গ্রেফতার করে।
এ ঘটনায় মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।