ঢাকাTuesday , ৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে কাঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

admin
নভেম্বর ৩, ২০২৬ ৭:১৫ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের মেলান্দহে ছাগলকে খাওয়ানোর জন্য কাঠাল পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন।
মৃত গোলাম রাব্বানী শেখ নলছিয়া গ্রামের আশরাফ আলী শেখের ছেলে।
নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশে পালিত ছাগলের জন্য কাঠালের পাতা পাড়তে গাছে উঠেন গোলাম রাব্বানী শেখ। এসময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই।
মাহমুদপুর মেলান্দহ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বেলাল হোসেন বলেন, নলছিয়া এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ নামে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।