নিজস্ব প্রতিবেদন
এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট ০৩ টি কলেজে বিভিন্ন শ্রেণির মোট ২৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।
উক্ত কলেজভিত্তিক প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে জনাব রোকসানা বেগম, বিভিএমএস, পরিচালক, শেরপুর আনসার ব্যাটালিয়ন, নালিতাবাড়ী, শেরপুর এবং জনাব ড. মোস্তারী জাহান ফেরদৌস, বিএএমএস, পরিচালক, নেত্রকোনা আনসার ব্যাটালিয়ন, জারিয়া, নেত্রকোনা মহোদয় গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
পরিচালক মহোদয়গণ তাঁদের বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামো, বাহিনীর কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং বাহিনীর সার্বিক অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন।
পরিশেষে প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার প্রতি পরিচালক মহোদয়গণ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশিক্ষণের সার্বিক দিক পরিচালনায় সঠিকভাবে দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা কমান্ড্যান্ট, জামালপুর কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
