ঢাকাFriday , ৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) শুরু হয়েছে

admin
নভেম্বর ৬, ২০২৬ ৮:২৫ am
Link Copied!

নিজস্ব প্রতিবেদন

এ প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট ০৩ টি কলেজে বিভিন্ন শ্রেণির মোট ২৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে।
উক্ত কলেজভিত্তিক প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে জনাব রোকসানা বেগম, বিভিএমএস, পরিচালক, শেরপুর আনসার ব্যাটালিয়ন, নালিতাবাড়ী, শেরপুর এবং জনাব ড. মোস্তারী জাহান ফেরদৌস, বিএএমএস, পরিচালক, নেত্রকোনা আনসার ব্যাটালিয়ন, জারিয়া, নেত্রকোনা মহোদয় গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন।
পরিচালক মহোদয়গণ তাঁদের বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক কাঠামো, বাহিনীর কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং বাহিনীর সার্বিক অগ্রগতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মানসিকতা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন।
পরিশেষে প্রশিক্ষণ সংশ্লিষ্ট সবার প্রতি পরিচালক মহোদয়গণ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশিক্ষণের সার্বিক দিক পরিচালনায় সঠিকভাবে দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা কমান্ড্যান্ট, জামালপুর কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।