কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
আজ সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যটারিচালিত অটোরিক্সাটি জামালপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে মেলান্দহের দিকে একটি মোটরসাইকেল যাচ্ছিলো। এ সময় জামালপুরগামী ট্রাকের সাথে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরই ট্রাকটি পেছন থেকে অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা একই পরিবারের শিশুসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হয় ও মোটরসাইকেলের দুইজন গুরুত্বর আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়ে। নিহতরা হলো ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী সন্তান রিফা। এখন মৃতের সংখ্যা বেড়ে ৪ জন।
