ঢাকাSaturday , ৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

আপ-ডেট জামালপুরে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত

admin
নভেম্বর ৭, ২০২৬ ৭:৩১ am
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরে মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা এবং শওকত হাসান লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যটারিচালিত অটোরিক্সাটি জামালপুরের দিকে যাচ্ছিলো। অপরদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিলো একটি মোটরসাইকেল। এ সময় জামালপুরগামী ট্রাকের সাথে প্রথমে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন ছিটকে পড়ে গুরুত্বর আহত হন। এর পরই ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সায় থাকা একই পরিবারের মোর্শেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান রিফা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত মোটরসাইকেল চালক শওকত হাসান লিখনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দুর্ঘটনায় আহত অটোরিক্সা চালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।