ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুর-এর পৃথক পৃথক অভিযানে গাঁজা, কষ্টিপাথর (সদৃশ) ও ভারতীয় মদসহ ১১ জন গ্রেফতার

admin
অক্টোবর ২৩, ২০২৬ ১১:১৪ am
Link Copied!

নিজস্ব প্রতিবেদন 

জামালপুর জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২), জামালপুর-এর পৃথক তিনটি সফল অভিযানে মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩.৫ কেজি গাঁজা, ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর (সদৃশ) এবং ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

​জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের দিকনির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২ এর চৌকস আভিধানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

​১. গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার (ইসলামপুর)

​ইসলামপুর থানাধীন সভাচর সাকিনস্থ জনৈক রফিকুলের মনোহারী দোকানের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. মোঃ বাহাদুর আকন্দ (৪৬), পিতা- মৃত হযরত আকন্দ, মাতা- মৃত জমিলা খাতুন, সাং- সিরাজাবাদ বাহাদুরপুর।

২. মোঃ এশরাদ আলী (৩৯), পিতা- মৃত মোজাম্মেল, মাতা- মৃত গুলেছা।

(উভয় থানা- ইসলামপুর, জেলা- জামালপুর)

​২. কষ্টিপাথর (সদৃশ) উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ৮ জন গ্রেফতার (দেওয়ানগঞ্জ)

​দেওয়ানগঞ্জ থানাধীন তারাটিয়া বাজার সাকিনস্থ গ্রেফতারকৃত আসামি মোঃ ফরহাদ হোসেনের ইলেকট্রিশিয়ান দোকানের পেছনের রুম থেকে সংঘবদ্ধ কষ্টিপাথর চোরাকারবারি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর (সদৃশ) পাথর উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন:

১. মোঃ সাইদুল ইসলাম (৪১), পিতা- মৃত মমতাজ, সাং- চকপাড়া, দেওয়ানগঞ্জ, জামালপুর।

২. মোঃ ফরহাদ হোসেন (৩৫), পিতা- মৃত ফজল হোসেন, সাং- তারাটিয়া বাজার, দেওয়ানগঞ্জ, জামালপুর।

৩. মোঃ বাবু মিয়া (৪২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- মদ্দেরচর, দেওয়ানগঞ্জ, জামালপুর।

৪. মোঃ ফেলু মিয়া (৩১), পিতা- মৃত রহিজল, সাং- পোড়াভিটা, দেওয়ানগঞ্জ, জামালপুর।

৫. মোঃ আমজাদ হোসেন (৭০), পিতা- মৃত গাজিবর রহমান, সাং- বাগুয়া, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।

৬. মোঃ জোয়াহের (৫৩), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- সুতীগোপালপুর, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল।

৭. মোঃ সবুজ মিয়া (৪৪), পিতা- মৃত মহিমুদ্দিন মিয়া, সাং- মুশিদ্দী দক্ষিণপাড়া, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।৮. মোঃ কামরুজ্জামান ওরফে রিপন (৬০), পিতা- মৃত মতিউর রহমান, সাং- মুশিদ্দী দক্ষিণপাড়া, থানা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।

​৩. ৭ বোতল ভারতীয় মদসহ ১ জন গ্রেফতার (বকশীগঞ্জ)

বকশীগঞ্জ থানাধীন নতুন বাটার জোর বাজার সাকিনস্থ জনৈক সাত্তারের ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭ বোতল ভারতীয় মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত আসামি:

১. হারান বনিক (৫৫), পিতা- মৃত নারায়ন বনিক, মাতা- ছায়া বনিক, সাং- সীমার পাড়া (বকশীগঞ্জ পৌরসভা), থানা- বকশীগঞ্জ, জেলা- জামালপুর।​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ডিবি-২ এর এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।