ঢাকাSunday , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

admin
নভেম্বর ৮, ২০২৬ ১২:২৯ pm
Link Copied!

মেহেদী হাসান আশিক
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী-পাটগ্রাম রেললাইনে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে লালমনিরহাট, রংপুর ও দিনাজপুরগামী পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
আজ রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টা ২০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করছিল। পথে ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি মাঝপথে আটকে যায়। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন পাঁচ শতাধিক যাত্রী।
ইঞ্জিন বিকল হওয়ার কারণে লালমনিরহাট ও রংপুরের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে দুর্ভোগ বাড়তে থাকে। বিশেষ করে জরুরি কাজে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রায় চার ঘণ্টা পর বিকেল ৩টা ২০ মিনিটে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বুড়িমারী কমিউটার ট্রেনের পরিচালক মতিউর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, লালমনিরহাট থেকে সচল একটি ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি পাটগ্রামে নিয়ে আসা হয়েছে। পরে ৩টা ২০ মিনিটের দিকে বুড়িমারী কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।