ঢাকাSunday , ৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের দেওয়ানগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের হাসপাতাল পরিদর্শন

admin
নভেম্বর ৮, ২০২৬ ১২:৩৪ pm
Link Copied!

কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সারজমিনে পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। ৮ নভেম্বর দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদার নেতৃত্বে একটি দল হাসপাতালে আসেন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রুগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তারা হাসপাতালের কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করেন, সে সময় হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের উপস্থিতি না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধিকরন এবং জনগণের আস্থা অর্জনের পরামর্শ দেন। তারা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের এলাকার মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং হাসপাতালের দুর্নামের দায় যেন সরকারের উপর না আসে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা এবং জনবল সংকটের চিত্র তুলে ধরেন আবাসিক চিকিৎসক সিফাতে রাব্বি।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, এবং তাতীদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ৪১ জন চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে রয়েছে মাত্র ৮ জন, ৩২ টি নার্সের পদ থাকলেও আছে মাত্র ১৭ জন। তাছাড়া আরও অনেক পদ শূন্য রয়েছে। প্রতিদিন ৬০০-৭০০ শত রোগী দেখতে হয়। মাত্র কয়েকজন চিকিৎসকের পক্ষে এত অধিক সংখ্যক রোগী দেখা সম্ভব হয় না। ফলে কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব হয় না বলে রুগীদের অভিযোগের পাল্লা ভারী হচ্ছে দিন দিন। তাছাড়া পর্যাপ্ত পরিচ্ছন্নতা কর্মী নেই।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা জানান, হাসপাতালে সেবার মান সন্তোষজনক নয়, আমরা হাসপাতালে এসে বিভিন্ন অসংগতি পেয়েছি, জনবল সংকটের পাশাপাশি ডাক্তারদের আন্তরিকতার ঘাটতি রয়েছে বলে রোগীদের থেকে অভিযোগ আছে। এখন থেকে আমরাও নিয়মিত পর্যবেক্ষণে রাখব, হাসপাতালের সেবার অভাবে সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে সজাগ থাকবো। দেওয়ানগঞ্জ ক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত হাসপাতালে কিছুদিন আগে ৮ জন ডাক্তার নিয়ে এসেছিলেন, এখন অন্যান্য সমস্যাগুলো যাতে সমাধান করা যায় আমরা সে ব্যাপারে সচেষ্ট হবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।