ঢাকাFriday , ২৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের দেওয়ানগঞ্জের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

admin
অক্টোবর ২৩, ২০২৬ ৫:৫০ pm
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভারত-বাংলাদেশ মধ্যবর্তী একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সীমান্তবর্তী মাখনেরচর বড়ধও নামে একটি বিল থেকে ওই মরদেহ উদ্ধার করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর বিকালে জামালপুর ৩৫ বিজিবি’র আওতাধীন বাঘারচর বিওপির ১০৭৪/৪এস মেইন পিলারের সংলগ্ন মাখনেরচর এলাকায় অবস্থিত ভারত-বাংলাদেশ মধ্যবর্তী ‘বড়ধও’ বিলে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিজিবি ও পুলিশকে খবর দেওয়া হয়।শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি’র বাঘারচর বিওপির টহল দলের উপস্থিতিতে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিল থেকে মরদেহটি উদ্ধার করেন।সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, লাশটির সুরতহাল শেষে ময়নাতদন্ত এবং পরিচয় শনাক্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।