ঢাকাThursday , ১২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশবছর পরে ভোজেশ্বর বাজার বন্দর কমিটির ও বনিক সমিতির আলোচনা সভা

admin
নভেম্বর ১২, ২০২৬ ১:২০ pm
Link Copied!

ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর

ত্রিশ বছর পরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জেলার সর্ববৃত্তম বন্দর ভোজেশ্বর বাজার বন্দর কমিটি ও বনিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর  বৃহস্পতিবার বিকেলে  ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  চাহেদ আলী হাওলাদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন  গরুর হাট মাঠে  অনুষ্ঠিত  এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান ।  বক্তব্যে তিনি বাজারের পরিবেশ রক্ষা ও উন্নয়নে প্রকল্প গ্রহন  এবং জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন।
বন্দরের ব্যবসায়ি আলহাজ মোঃ শাহজাহান হাওলাদার এর সভাপতিত্বে  ও ব্যবসায়ি ইকবাল বাহার চৌধূরীর সঞ্চালনায এসময় উপস্থিত ছিলেন  নড়িয়া থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, ভোজেশ্বর পুলিশ ফারির ইনচার্জ জুবায়ের  হোসেন, মার্কেনটাইল ব্যাংকের শাখা ম্যানেজার আশ্রাফুল ইসলাম,   পূবালী ব্যাংকের  শাখা ম্যানেজার শামিম আহম্মেদ, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তার রতন হাওলাদার,   যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার, বন্দরের ইজারাদার ও  নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন,জেলা  যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান  জুয়েল মাদবর, জপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, সাবেক বিএনপি নেতা মোঃ সেলিম সিকদার সহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বন্দর কমিটি ও বনিক সমিতির  কমিটি নির্বাচন চান। বিগত ত্রিশ বছর ধরে বাজারের ব্যবসায়ীরা  নির্বাচনেন উৎসব পালন করতে পারেনি। ত্রিশ বছর আগে ব্যবসায়ীরা ভোট দিয়ে ততকালীন ইউপি চেয়ারম্যান আব্দুল হাই বেপারীকে সভাপতি নির্বাচিত করেছিলেন। সভাপতি আব্দুল হাই বেপারীর মৃত্য ২৭ বছর কেটে গেলেও আর নির্বাচন হয়নি। নির্বাচিত কমিটির সহসভাপতি ইদ্রিস গোরাপী এপর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। 
বক্তারা বাজারের বিভিন্ন সমষ্যা তুলে ধরেন। বাজারের গলি সংকীর্ণ, ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে, বাজারে গাড়ী ঢুকতে পারে না। যানজট লেগে থাকে সর্বদা। নেই ময়লা ফেলানোর কোন ডাম্পিং স্টেশন। বাধ্য হয়েও ময়লা ফেলে যাচ্ছে খালের মধ্যে। ফলে পলিথিন ময়লার ভাগার হয়ে ভরাট হয়েছে খালগুলো। খাল দখল করে দোকান পাট বসতবাড়ী গড়ে তুলেছে প্রভাবশালী কুচক্রী মহল। ফলে জলাবদ্ধতা নিরসনে বাধাগ্রস্ত হচ্ছে। পচা ময়লার দুর্গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে বেচা কেনা করে যাচ্ছেন বাজারের ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা। বাজারের স্থায়ী দোকান রয়েছে প্রায় সাড়ে তিন হাজার আর পুটপাতে ব্যবসা করেন প্রায় ৩ হাজার মানুষ। বাজারে ক্রেতা বিক্রেতা মিলে প্রতিদিন প্রায় তিন লক্ষ মানুষের ভির জমে এই বৃহত ভোজেশ্বর বন্দরে। কিন্তু ২শত বছরের প্রাচীন
এই বাজারের উন্নয়ন ব্যবস্থাপনার অভাবে হয়নি
মসজিদের ইমামসহ সকল পর্যায়ের  ব্যবসায়ীগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।