ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মাদকের সংবাদে নিজের নাম জড়ানোর প্রতিবাদ ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় মামলা

admin
নভেম্বর ১৪, ২০২৬ ১:০৭ pm
Link Copied!

সৈয়দ এনামুর রকির
স্টাফ রিপোর্টার।

জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ বাজারকেন্দ্রিক মাদক কারবার নিয়ে গত ১০ নভেম্বর ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি সংবাদে নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ জামিল আহমেদ উজ্জ্বল।
তাঁর দাবি, প্রকাশিত সংবাদে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম ব্যবহার করে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ১৪ নভেম্বর ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।
মোহাম্মদ জামিল আহমেদ উজ্জ্বল জানান, তিনি পল্লী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্ক ভিটা)-এর এএলএফএআই পদে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর পৌর শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবাদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে বিবাদী বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছেন।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে স্থানীয়ভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করা হচ্ছে।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, ঘটনার দিন বিবাদীর ফেসবুক পোস্ট মুছে ফেলা এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধের বিষয়ে জানতে চাইলে বিবাদী কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে তাঁর কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
একপর্যায়ে তাঁকে মারধরের জন্য উত্তপ্ত হন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ জামিল আহমেদ উজ্জ্বল প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও যথাযথ যাচাই-বাছাই ছাড়া সংবাদে তাঁর নাম জড়ানো তাঁর সামাজিক, পেশাগত ও রাজনৈতিক মর্যাদার জন্য ক্ষতিকর। তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে বিষয়টি সংশোধনের দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের সত্যতা থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের মাধ্যমে উপস্থাপন করা হোক। অন্যথায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কারও সম্মানহানি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে ইসলামপুর থানায় দায়ের করা মামলার তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।