ফিরোজ আলম
ব্যুরো প্রধান ফরিদপুর
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম বলেছেন, স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকেই এ পর্যন্ত কোন সরকারের আমলেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। শ্রমিকদের ন্যায্য অধিকার দেয়নি বাংলাদেশের কোন সরকার । বিগত আওয়ামীলীগ সরকার আমলে যেমন শ্রমিকরা নির্যাতনের স্বীকার হয়েছে বর্তমান বিএনপি সরকার আমলেও তার চেয়েও বেশি নিরযাতিত হচ্ছে শ্রমিকরা। ২০২৪ সালে জুলাই আন্দোলনে ন্যায্য অধিকার আদায়ে আওয়ামীলীগ সরকারের পতনে শ্রমিকরা অংশ নিলেও তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি অন্তবর্তিন সরকারের আমলে ও বর্তমান বিএনপি আমলে।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলামিক শরিয়া ভিত্তিক যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে তা বস্তবায়ন হলেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে । বর্তমান সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার না দিয়ে গার্মেন্টস কাতকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে ষড়যন্ত্র রুখে দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহবান জানান ।
ইসলামী শ্রমনীতি, কল্যানমূখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্র নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে শরীয়তপুর জেলা শহরের চিকন্দী ফুটপার্কের হল রুমে, ১৪ নভেম্বর শনিবার দিনব্যপি অনুষ্ঠিত জেলা সম্মেলনে সাংগঠনিক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসেবে, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত ফরিদপুর বিভাগের) মুহাম্মদ তরিকুল ইসলাম।
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ আলম ঢালীর সভাপতিত্বে ও জেলা শাখার সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান মকদম ও দপ্তর সম্পাদক মোঃ শাহীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই জেলা সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট সরদার মানিক মিয়া, সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদ হাসান, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এস এম হাবিবুর রহমান,
বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু ইউসুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ শরীয়পুর জেলা শাখার সাধারণ সম্পাদক,মুফতি মনির হোসেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর । ছাত্র আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ওবায়দুল্লাহ
প্রমুখ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মফিজুর রহমান রিপন।
শরীয়তপুর জেলা সম্মেলনের দ্বিতীয় পর্বে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষনা করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম । নতুন কমিটিতে সভাপতি- ফিরোজ আলম ঢালী
সহ-সভাপতি- মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক-মুহা. হাবিবুর রহমান মকদম,যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ শাহিন ঢালী,যুগ্ম সাধারণ সম্পাদক -হোসেন বিল্লাল বেপারী, সহ সাধারন সম্পাদক কবির উজ্জামান, সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক- ১. মোঃ তামিম মেলকার
সাংগঠনিক সম্পাদক -২. মোঃ আলহাজ্ব নিরব বেপারী অর্থ সম্পাদক -মোহাম্মদ ইসমাইল হোসেন এর নাম ঘোষনা করেন এবং দলীয় সাংগঠনিক ভাবে দায়িত্বভারের সফত বাক্য পাঠ করান।
এসময় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা ও সকল থানা শাখার দায়িত্বশীলবৃন্দ এবং শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন।
