কাওছার আহমেদ,
ব্যুরো প্রধান ময়মনসিংহ।
জামালপুর জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট মোঃমোক্কামেল হককে যুবদলের সংবর্ধনা।
শনিবার (১৪ নভেম্বর) রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স।প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান তালুকদার।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ উদ্দিন শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমেরর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, সিনিয়র সহ-সভাপতি কাজী আফজাল হোসেন , সাংগঠনিক সম্পাদক নুরু জ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম হুদা, সহ সভাপতি আমজাদুল হক সরুজ, কৃষক দলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, সেচ্ছা সেবক দলের সভাপতি আল আমিন, ছাত্র দলের সভাপতি মিজানুর রহামান শান্ত সহ আরো অনেকে।
পরে ইউনিয়র বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট মোঃমোক্কামেল হককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
