মোহাম্মদ গোলাম মোস্তফা
বিশেষ প্রতিনিধি।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নবনির্বাচিত হওয়ায় আলহাজ্ব অ্যাডভোকেট মো. মোকাম্মেল হককে সংবর্ধনা দিয়েছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদল।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত পিপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্স।
নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সহসভাপতি আমজাদুল হক সুরুজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল আলম হুদা, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মিয়া ও সুরুজ্জামান লিটন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রবিন ও রাজু আহমেদ, নিলক্ষিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুল ইসলাম সেলিম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি দুলি বেগম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট আলহাজ্ব মো. মোকাম্মেল হককে অভিনন্দন জানিয়ে বলেন, তার দায়িত্বশীল নেতৃত্ব ও পেশাগত দক্ষতার মাধ্যমে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে যথাযথ আইনি সহায়তা ও ন্যায়বিচার পায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
পরে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবনির্বাচিত পিপি অ্যাডভোকেট মোকাম্মেল হককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
