ঢাকাSaturday , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ৫৬ বছর বয়সী ব্যক্তির

admin
নভেম্বর ১৪, ২০২৬ ৪:২৪ pm
Link Copied!

মোহাম্মদ আবদুল্লাহ (আল্-মামুন)
স্টাফ রিপোর্টার।

কক্সবাজারের চকরিয়ায় মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে ছৈয়দ ফকির (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নবগঠিত উত্তর হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশে চিতারবিলের পাহাড়ি ঢালা অতিক্রম করে বাড়ি ফিরছিলেন ছৈয়দ ফকির। এ সময় হঠাৎ দলছুট একটি বন্য হাতির মুখোমুখি হন তিনি। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানান এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হাতিটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
নিহত ছৈয়দ ফকিরের পরিবারের আদি নিবাস চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তবে তিনি এক যুগেরও বেশি সময় ধরে চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।