ঢাকাWednesday , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিচারক সংকটে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত

admin
নভেম্বর ১৮, ২০২৬ ৬:৪৭ am
Link Copied!

কাওছার আহমেদ
ব্যুরো প্রধান ময়মনসিংহ।

বিচারক সংকটে স্থবির হয়ে পড়েছে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম। প্রয়োজনীয় সংখ্যক বিচারক না থাকায় মাত্র চারজন বিচারক দিয়ে বর্তমানে ২১টি ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সচল রাখা হয়েছে।
অন্যদিকে, জেলা ও দায়রা জজ আদালতের ছয়টি গুরুত্বপূর্ণ বিচারালয়েও বিচারকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বিচারক স্বল্পতায় প্রতিদিন জেলার সাতটি উপজেলা থেকে আসা প্রায় পাঁচ হাজারের বেশি বিচার প্রত্যাশী দিনভোর অপেক্ষা করে শুনানি ছাড়াই হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
জামালপুর আদালত সূত্রে জানা গেছে, জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১০ জন বিচারক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন। যাদের মধ্যে রয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন ধরে সিনিয়র জুডিসিয়াল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মোট ছয়টি পদ শূন্য রয়েছে। ফলে এই চারজন বিচারককেই ১০টি বিচারিক আদালত, জেলার সাতটি উপজেলার সাতটি আমলি আদালত এবং দ্রুত বিচার, বিশুদ্ধ খাদ্য, বন ও বিদ্যুৎ আদালতসহ মোট ২১টি আদালতের দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে বিচার কার্যক্রম যথাসময়ে শেষ হচ্ছে না। পাশাপাশি একের পর এক বেড়েই চলেছে মামলাজট।
একই চিত্র জেলা ও দায়রা জজ আদালতেও। এখানে ২৪ জন বিচারকের পদের বিপরীতে সরিষাবাড়ী সিনিয়র সিভিল জজ, বকশীগঞ্জ ও ইসলামপুর সিভিল জজ, দ্বিতীয় সিভিল জজ এবং পারিবারিক আদালত-১ ও ২ এর ছয়টি গুরুত্বপূর্ণ আদালতে কোনো বিচারক নেই। পর্যায়ক্রমে আদালত বসিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যক্রমে পরিচালনা করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে জামিন শুনানি, চার্জ গঠন ও সাক্ষ্যগ্রহণ শেষ করা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালত চলাকালীন দিনগুলোতে জেলার সাতটি উপজেলা থেকে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষ সকালে আদালতে এসে সারাদিন অপেক্ষা করে আবার সন্ধ্যায় বাড়িতে চলে যায়। এতে যাতায়াত খরচসহ অতিরিক্ত অন্যান্য খরচের মুখে পড়েছে বিচার প্রত্যাশীরা। পাশাপাশি স্বজনদের জামিন ও বিচারের মাধ্যমে পারিবারিক ঝামেলা থেকেও মুক্তি পাচ্ছেন না তারা। দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়ে মামলা নিষ্পত্তি হবে এমনটাই দাবি জানিয়েছে বিচার প্রত্যাশীরা।
শনেখা বেগম নামের এক নারী বলেন, দুই বছর আগে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। মেয়ের জামাই যৌতুক দাবি করে আমার মেয়েকে মারধর করতো। পরে আমি আদালতে মামলা করি। তারপর থেকেই আদালতে ঘুরছি। উকিল তারিখ দিয়ে আসতে বলে, আমরা আসি কিন্তু সারাদিন পরে উকিল বলে জজ সাবেক বসে নাই আপনারা চলে যান। এভাবে আর কত দিন কোর্টের দরজায় দাঁড়িয়ে থাকতে হবে জানি না। আমরা চাই তাড়াতাড়ি আমাদের বিচারগুলো শেষ হোক।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান গামা বলেন, বিচারক স্বল্পতার কারণে অসংখ্য বিচারাধীন মামলার অগ্রগতি পুরোপুরি থমকে আছে। এই সংকট নিরসনে দ্রুত বিচারক পদায়নের জন্য জেলা ও দায়রা জজের পক্ষ থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, প্রায় ১০ মাস ধরে এই সংকট অব্যাহত রয়েছে। এতে বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও কর্মঘণ্টা অপচয় হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। আশাকরি দ্রুত এর সমাধান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।