ঢাকাSaturday , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন-বিচার
  5. আটক
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. কৃষি-সংবাদ
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. জীবনযাত্রা
  12. তথ্য ও প্রযুক্তি
  13. দুর্ঘটনা
  14. দুর্নীতি
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গাইবান্ধা একাদশ

admin
অক্টোবর ২৪, ২০২৬ ৩:১৮ pm
Link Copied!

কাওছার আহমেদ,

ব্যুরো প্রধান ময়মনসিংহ।

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মিনি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬ এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ ফাইনালে ট্রাইবেকারে ইসলামপুর ফুটবল একাডেমিকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মরহুম হাজী শামসুদ্দিন স্মৃতি ফুটবল একাদশ, গাইবান্ধা।১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালেরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা বিএনপির মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাফিদা শাফিজ বিনতী।নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দল গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ৫-৩ গোলে জয় পায় গাইবান্ধার মরহুম হাজী শামসুদ্দিন স্মৃতি ফুটবল একাদশ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃজুবায়ের, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির এবং জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান।এ ছাড়া উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবদল নেতা আরিফ লস্কর, ছাত্রনেতা নুরে আলম নিঝুম সহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।সভাপতির বক্তব্যে আশরাফ আলী বলেন, যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই। মরহুম লস্কর আলী ছিলেন এলাকার একজন সমাজহিতৈষী ও ক্রীড়াবান্ধব ব্যক্তি। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।উদ্বোধক নাফিদা শাফিজ বিনতী বলেন, তাঁর চাচার স্মৃতি ধরে রাখতে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ও ভালোবাসা এ আয়োজনকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাচ্ছে।খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবুসহ অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।